দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা রেলস্টেশন এলাকায় রেলওয়ের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (০৯ জুন) সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
রেলওয়ে সূত্রে জানা যায়, নলডাঙ্গা রেলস্টেশন ও ১ নম্বর রেলগেটের আশপাশে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা প্রায় অর্ধশতাধিক ছোট-বড় ব্যবসা প্রতিষ্ঠান গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
রেলওয়ে পুলিশ ও সাদুল্লাপুর থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনজুরুল ইসলাম।
অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে এসব ব্যবসায়ী রেলওয়ের জায়গা অবৈধভাবে দখল করে দোকানপাট গড়ে তুলে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তাদের একাধিকবার স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হলেও তারা তা অমান্য করেন। এ ছাড়া অভিযানের আগে এলাকায় মাইকিং করে সতর্ক করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনজুরুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে এ উচ্ছেদ অভিযান সম্পন্ন হয়েছে।
তিনি আরও জানান, নলডাঙ্গা রেলস্টেশন এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা ৫০টিরও বেশি দোকানঘর উচ্ছেদ করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে রেলওয়ের ফিল্ড কানুনগো মো. ফোরকান ও সার্ভেয়ার উপস্থিত ছিলেন।
এমএস/